মৌলভীবাজারে উচ্ছেদ অভিযান ..

December 23, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের মনু ও কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধে অবৈধভাবে দখলকারিদের বিরুদ্বে ২৩ ডিসেম্বর সোমবার থেকে আনুষ্টানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথমদিন রাজনগরের খেয়াঘাট এলাকা থেকে ১৮টি চিহ্নিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এর যৌথ উদ্যোগে ২৩ ডিসেম্বর সোমবার বেলা একটায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ অভিযানে জেলার নির্বাহী ম্যাজিস্টেট মো. আমজাদ হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র সংকর চক্রবর্তী নেতৃত্ব দেন।

পানি উন্নয়ন বোর্ড বলছে, জেলায় মনু ও কুশিয়ার নদীর প্রতিরক্ষা বাঁধে অন্তত ৩০০টি স্থানে অবৈধভাবে দখলদার রয়েছে। এসব চিহ্নিত অবৈধ স্থাপনা পর্যায় ক্রমে দখলদার মুক্ত করা হবে। রাজনগর খেয়াঘাট এলাকার বেশকিছু অবৈধ স্থাপনাসহ ১৮টি স্থাপনা দখলদার মুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com