(ভিডিওসহ) মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শীতার্থ মাঝে শীতবস্ত্র বিতরণ
December 29, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে দরিদ্র শীতার্থ শ্রমিক, প্রতিবন্ধী, ছিন্নমূল ও ভাসমান মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার ২৮ ডিসেম্বর বিকেলে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে শীতার্থ মানুষের হাতে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ফয়সল আহমদ প্রমুখ। এ সময় প্রায় ৪’শ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।



মন্তব্য করুন