মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল

December 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ একাদশ জাতীয় সংসদের বর্ষ পূর্তিকে ‘গনতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে মৌলভীবাজার জেলা বিএনপি কালো ব্যাজ ধারণ করে শহরে বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার ৩০ ডিসেম্বর দূপুরে বিএনপি শহরের পশ্চিমবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে এম সাইফুর রহমান সড়ক পশ্চিম বাজার হয়ে কুসুমবাগ এলাকায় গিয় শেষ হয়। এসময় বিএনপির নেতা কর্মীরা গণতন্ত্র পূনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সহ-সভাপতি মুয়াজ্জেম হোসেন মাতুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো.হেলু মিয়া, সহ সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান,দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, সদর পৌর বিএনপির সভাপতি আব্দুল হক, তাঁতীদলের জেলা আহবায়ক আতাউর রহমান,সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নিজাম, জিল্লুর রহমান,সৈয়দ ফয়ছল আহমদ,জেলা তাঁতীদলের সৈয়দ জমসেদ আহমেদ,জগলুল আহমেদ,মিলাদ হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, ছাত্রদল নেতা জসিম তালুকদার ,কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জনি আহমেদ,নুরুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com