মুজিববর্ষে মেয়র চত্বরে ফুলের চারা রোপন
January 2, 2020,

স্টাফ রিপোটার॥ মৌলভীবাজার শহরের মেয়র চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে বিভিন্ন জাতের ফুলের চারা লাগিয়ে বাগান তৈরি করেছে পৌর কর্তৃপক্ষ ।
বুধবার ১ জানুয়ারি বাগানে চারা লাগিয়ে মধ্যদিয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজার শহরকে ফুলেল শহরে পরিণত করার লক্ষ্যে এই কর্মসুচি নেয়া হয়েছে বলে জানান পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।



মন্তব্য করুন