পুলিশি বাঁধার মধ্যে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী ও সমাবেশ

স্টাফ রিপোর্টার॥ জাতীয়বাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা ছাত্রদলের আয়োজনে বিশাল ও বর্ণাঢ্য র্যালী ও সমাবেশে বাঁধা দিয়েছে পুলিশ। পূর্বঘোষিত নির্ধারিত স্থান পরিবর্তন করেও পুলিশি বাঁধা থেকে রেহাই পাননি তারা। এমন অভিযোগ জেলা ছাত্রদলের নেতাকর্মীদের।
৫ জানুয়ারী রবিবার জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিশাল র্যালী ও সমাবেশে যোগ দিতে গুড়ি গুড়ি বৃষ্টি ও শৈত্য প্রবাহ উপেক্ষা করে সকাল থেকে জেলা,উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ক্যাপ,টি শার্ট ও খালেদা জিয়ার মুক্তি বিষয়ক নানা দাবি দাওয়া সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে খন্ড খন্ড দলে জেলা শহরে আসতে থাকেন। এবং শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হওয়ার চেষ্ঠা চালান। সেখানে জড়ো হতে ও সমাবেশ করতে পুলিশের বাঁধা থাকায় তারা স্থান পরিবর্তন করে শহরের হিলালপুর এলাকায় অবস্থান নেন। দুপুর ২ টার দিকে শহরের হিলালপুর উচ্চ বিদ্যালয়ের সামন থেকে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজার হাজার ছাত্রদল নেতাকর্মী প্লে কার্ড, ব্যানার ও রং বেরংয়ের ফেস্টুন নিয়ে মিছিল বের করলে জুগিডর এলাকায় পৌঁছালে পুলিশের ব্যারিকেড মুখে পড়ে। সেখান থেকে র্যালী নিয়ে কিছুদূর অগ্রসর হওয়ার পর পুলিশ বাঁধা দিয়ে মিছিলটি বন্ধ করে দেয়। এবং শতাধিক পুলিশ বেষ্টনি দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখে।
এসময় পুলিশি বাধাঁর প্রতিবাদে তারা তাৎক্ষণিক পথসভা করে। জেলা ছাত্রদলের সভাপতি মো: রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন আমরা শান্তিপূর্ণ ভাবে প্রতিষ্ঠাবাষির্কীর র্যালি ও সমাবেশ করতে চেয়েছিলাম। ব্যতিক্রমী নানা বর্ণাঢ্য আয়োজনও ছিল। কিন্তু পুলিশী বাধাঁয় তা পন্ড হয়ে যায়। তারা বলেন রাজপথে ব্যর্থ জনবিচ্ছিন্ন এ সরকার পুলিশ বাহিনী দিয়ে আজ গণতন্ত্র হত্যা করতে সক্রিয়। দেশে আজকে আইনের শাসন, ন্যায় বিচার,গণতন্ত্র, কাংঙ্খিত উন্নয় কিছুই নেই। শেয়ার বাজার, ব্যাংক লুটই এই সরকারের দৃশ্যমান উন্নয়ন। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ সন্ত্রাসের অভায়ারণ্যে পরিণত হয়েছে। তাদের মদদপুষ্ঠ ছাত্র সংগঠন ছাত্রলীগ আজ দেশের একটি মূর্তমান আতংকের নাম। তারা বলেন আগামীতে এমন বাধাঁ ও ঘাত প্রতিঘাত মোকাবেলা করে এগিয়ে যেতে ও জেলা ছাত্রদলকে আরো গতিশীল করতে জেলার প্রতিটি উপজেলায় খুব শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের পরিচালনায় তাৎক্ষণিক প্রতিবাদ পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন,সহ-সভাপতি আলহাজ এমএ মুকিত,আলহাজ মোয়াজ্জেম হোসেন মাতুক,সাধারন সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, দপ্তর সম্পাদক মো: ফখরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক পিপলু আব্দুল হাই,যুবদল নেতা রুমেল আহমদ,জেলা জাসাসের সাধারণ সম্পাদক সারোয়ার মজুমদার ইমন, বিএনপির নেতা মিজানুর রহমান নিজাম,এম এ নিশাত,গাজী মারুফ প্রমুখ।
পুলিশের বাঁধার মুখে বক্তারা বলেন ইচ্ছা করলে তারা পুলিশি বাঁধা উপেক্ষা করে মিছিল করতে পারতেন। কিন্তু তা তারা করবেন না। কারন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বক্তারা বলেন অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিটি আজ প্রতিটি দেশ প্রেমিক গণতন্ত্র প্রেমিক জনতার। মিছিলে ছাত্রদলের জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার হাজার হাজার নেতাকর্মী যোগদান করেন।



মন্তব্য করুন