নদীতে অতিরিক্ত রাবার ড্যাম, ব্রিজ ও স্লুইচ গেইট নির্মানের কারণে নদী ভরাট হচ্ছে- পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন

January 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বিশেষজ্ঞদের বরাদ দিয়ে বলেছেন নদীতে অতিরিক্ত রাবার ড্যাম, ব্রিজ ও স্লুইচ গেইট নির্মানের কারণে নদী ভরাট হচ্ছে বলে মন্তব্য করেন।

তিনি আরো বলেন বন জঙ্গল উজাড় হয়ে আগের অবস্থায় নেই। পাহাড়ী ভুমিতে আগের মতো গাছ গাছালি থাকলে ঢলে পলি মাটি কম আসত। এতে নদী ও হাওরের নাব্যহ্রাসও কম হত।

তিনি শনিবার ১৮ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে মনু নদীর সমস্যা, সম্ভাবনা ও অববাহিকায় টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে উপরের উল্লেখিত কথা বলেন।

জনগুরুত্বপূর্ণ ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমস্যা নিরষনের এই আলোচনা আয়োজনের জন্য পৌরসভা কর্তৃপক্ষককে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি আরো বলেন নদী হাওরের চিহ্নিত সমস্যা গুলি সমাধান করে নদী, হাওর ও জীববৈচিত্র রক্ষা করা এখন সময়ের দাবি। সরকার এবিষয়ে খুবই আন্তরিক। তিনি আশ্বস্ত করে বলেন পরিকল্পিত এই কাজগুলি যাতে বাস্তবায়িত হয় সেই সহযোগিতা থাকবে। তিনি মনুনদীর উন্নয়নে মেগা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে একনেকের অনুমোদনের জন্য ১ হাজার ২ কোটি টাকা করা প্রকল্প জমা দেয়া হয়েছে। আশা করছি খুব শীঘ্রই প্রকল্প পাশ হবে। তবে এর আগে নদী দখল মুক্ত করতে হবে।

পৌর জনমিলন কেন্দ্রে বিশিষ্ট অর্থনীতিবীদ ড. কাজী খলিকুজ্জমান আহমদ এর সভাপতিত্বে ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সঞ্চালনায় আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত আসনের (মহিলা) এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন, জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. নজিবুর রহমান হাওলাদার, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার)।

বিশেষজ্ঞ আলোচক ছিলেন বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ও ব্রাক বিশ্ব বিদ্যালয়ের ইমেরিটাস  অধ্যাপক  ড. আইনুন  নিশাত। অনুষ্ঠানে ভিডিও চিত্রসহ জেলা নদী হাওরের সার্বিক চিত্র উপস্থাপনা করেন পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্ত্তী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নদী হাওর রক্ষা কমিশনের চীফ কো-অডিনেটর এবিএম ছিদ্দিকুর রহমান, পিডব্লিউডি এর কনসালটেন্ড সাজেদুর রহমান, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ কাজী লুৎফুল বারী, জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল আলী, বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম কামরান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ডা: এম এ আহাদ, ইউপি চেয়ারম্যান মিলন বখত, আব্দুল মালিক, আব্দুল বাছিত বাচ্চু, সেলিম আহমদ, সাংবাদিক আকমল হোসেন নিপু, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণি ও পেশার গণ্যমান্য ব্যক্তি বর্গরা। বক্তারা এজেলার নদী ও হাওরের নানা সমস্যা তুলে ধরে তা রক্ষায় দীর্ঘস্থায়ী পরিকল্পনার দাবি জানান।

বিশেষজ্ঞ আলোচক ড. আইনুন নিশাত তার বক্তব্যে বলেন নাব্যহ্রাস হওয়া নদী, হাওর ও গাঙ গুলো খনন করার প্রয়োজন। তিনি বলেন নদীর সাথে হাওরের সংযোগ করে দিলে জীববৈচিত্র রক্ষা পাবে। জীববৈচিত্র রক্ষায় তা সমন্বয় করে এগিয়ে যেতে হবে। বাধঁ রক্ষণা বেক্ষণেও গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় পর্যায়ের ব্যক্তি বর্গ নিয়ে কমিটি করে তা রক্ষণা বেক্ষণে সবাইকে সম্পৃক্ত করতে হবে। ড. আইনুন নিশাত বলেন নদীতে বালু আসবেই। তবে তা উত্তোলনের জন্য নানা ক্ষতির দিকটি বিবেচনায় নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তা সম্পন্ন করা প্রয়োজন। ক্ষেত কৃষি ও জীববৈচিত্র রক্ষায় নদী, হাওর ও গাঙ গুলোতে শুষ্ক মৌসুমেও পানি ধরে রাখার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

জাতীয় নদী কমিশনের চেয়ারম্যান ড. নজিবুর রহমান হাওলাদার বলেন নদী ও হারের সাথে গাঙ ও ছাড়াও খননের পাশাপাশি সৃষ্টিও করতে হবে। হাওর,নদী,গাঙ ও ছড়া অবৈধ দখলের বিষয়ে বলেন একাজে কোন ছাড় দেওয়া হবেনা। নদী হাওর গাঙ রক্ষায় অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করা হবে।এদের বিরুদ্ধে অভিযান হবে।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ বলেন মুনু প্রকল্পের বাঁধের ভেতরে যারা ঘরবাড়ি নির্মাণ করেছেন তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। তিনি জেলার নদী হাওর রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্ঠার আহবান জানান।

সংরক্ষিত আসনের (মহিলা) সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন বলেন এবিষয়টি এখন এজেলাবাসীর প্রাণের দাবি। নদী ও হাওরের সমস্যা স্থায়ী সমাধান না হলে দূর্ভোগ পিছু ছাড়বেনা এজেলার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com