(ভিডিওসহ) অগ্নিকান্ডে ৫ জনের মৃত্যুর ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা : তদন্ত কমিটির কাজ শুরু

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের একই পরিবারে ৫ জন আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভাও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করেছে। উভয় তদন্ত কমিটি আগামী ৭ কার্য দিবসের মধ্যে দুর্ঘটনা সংঘঠিত হওয়ার কারন ও পরবর্তীতে এধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে মতামত ও সুপারিশ দাখিলের অনুরোধ জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষে গঠিত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তানিয়া সুলতানাকে এবং পৌরসভা কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পৌর কাউন্সিলার জালাল আহমদকে। তদন্ত কমিটি দু’টি কাজ শুরু করেছে।
উল্লেখ্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল থেকে অগ্নিকান্ডে নিহত ৫ জনের লাশ পুলিশ পরিবারের কাছে হস্থান্তর করে। পরে শহরের সৈয়ারপুরস্থ শ্মশান ঘাটে তাদের মৃতদেহ দাহ করা হয়।



মন্তব্য করুন