(ভিডিওসহ) স্কুলের খেলার মাঠ অধিগ্রহনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন খেলার মাঠ অধিগ্রহণের বিপক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার ২৯ জানুয়ারী দুপুরে শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থী সজিব দেব তুষারের সভাপতিত্বে ও আবু তালেবের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উদয় আহমদ, আরিফুল ইসলাম, এস এম সোহাদ হোসেন রিফাত, ইমাম আহমদ সাবী সহ শতাধিক শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ের খেলার মাঠ ফিরিয়ে দিতে হবে। এবং শিক্ষা প্রকৌশল ভবণের অধিগ্রহণকৃত জমি বাতিল করার আহবান জানান।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান বলেন, শিক্ষার্থীরা কাদের ইশারায় এটি করেছে তা আমার জানা নেই। এটি একটি মিমাংসিত ইস্যু।



মন্তব্য করুন