(ভিডিওসহ) অগ্নিকান্ডে সাহসী ভুমিকা রাখায় জেলা পুলিশ পুরষ্কার দিল

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজনের মৃত্যুর ঘটনায় উদ্ধারকাজে সাহসী ভূমিকা রাখায় নগদ অর্থ পুরষ্কৃত করেছেন পুলিশ সুপার।
বৃহস্পতিবার ৩০ জানুৃযারি সন্ধ্যায় জেলা পুলিশ কার্যালয় হলরুমে পুরুষ্কাকার হিসেবে তাদের হাতে নগদ অর্থ তুলে দেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ারুল হক ও সদর সার্কেল মোহাম্মদ জিয়াউর রহমান, ডিআইওয়ান আবু তাহের।
পুরষ্কৃতরা হলেন সার্জেন্ট রাহনামায়ে জাম্মান, এস আই কোরবান আলী, এএসআই আপেল মাহমুদ, নায়েক মোঃ জুনেদুর রহমান, সিএনজি চালক মোখলেছুর রহমান। পুলিশ সুপার বলেন,অগ্নিকান্ডে নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত মঙ্গলবার ২৮ জানুয়ারী সকাল সাড়ে ৯ টার দিকে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড়ের পিংকি সু ষ্টোরে এ ঘটনাটি ঘটে।



মন্তব্য করুন