সোনার বাংলা গুচ্ছগ্রামের চাবি হস্তান্তর

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে ভূমি মন্ত্রণালয়ের সিভিআরপি প্রকল্পের আওতায় সোনার বাংলা গুচ্ছ গ্রামের চাবি হস্তান্তর করা হয়েছে।
৩০ জানুয়ারী বৃহস্পতিবার দূপুরে গিয়াসনগর ইউনিয়নের অফিস বাজার এলাকায় সোনার বাংলা গুচ্ছ গ্রামের আনুষ্ঠানিক চাবি হস্তান্তর করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম,সদর সহকারী কমিশনার (ভূমি) সুনজিত কুমার চন্দ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, সিলেট বিভাগীয় অফিসের সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট পলাশ মন্ডল ইউপি সদস্য অকিল চন্দ সুত্রধর সহ অন্যান্য সুধিজন।
সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন কাদির মিয়া, তুপ্তি রানী দেব। প্রকল্পের আওতায় মোট ১৫টি পরিবারকে ৩ শতাংশ জমিসহ দুই কামরার টিনশেড ঘর প্রদান করা হয়।



মন্তব্য করুন