(ভিডিওসহ) অগ্নিকান্ড: নিহতদের পরিবারে এম নাসের রহমানের আর্থিক সহায়তা

February 6, 2020,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার শহরে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে ওই দূর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন। এরপর জেলা বিএনপির পক্ষে এম নাসের রহমান নিহতদের পরিবারের সাহার্যাত্যে এক লক্ষ টাকা নগদ সহায়তা প্রদান করেন। এছাড়া পরবর্তীতেও সাধ্যানুযায়ী সব ধরনের সহায়তারও প্রতিশ্রæতি দেন।

২৮ জানুয়ারী ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতভিটা পুড়ে ৫ জন নিহত হওয়ার ঘটনাস্থল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পরিদর্শন শেষে নিহতদের পরিবারের বেঁচে যাওয়া সদস্যদের দেখতে যান। তাদের এক আত্মীয়র বাসায় আশ্রিত অসহায় ওই পরিবারটির সাথে দেখা করে অগ্নিকান্ডে নিহত সুভাষ রায়ের মেয়ে স্কুল শিক্ষক প্রিয়াংকা রায় পিংকি ও সুভাষ রায়ের ভাই অগ্নিকান্ডে আহত মনা রায়ের হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন। এসময় তাদের কাছ থেকে ওই ভয়াবহ অগ্নিকান্ডের মর্মান্তিক ঘটনা শোনে এম নাসের রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শোকাহত পরিবারের বেঁচে যাওয়া সদস্যদের প্রতি সমবেদনা জানান। নিহতদের পরিবারের  সদস্যরা তখন নাসের রহমানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।

এসময় উপস্থিত ছিলেন সুভাষ রায়ের বেঁচে যাওয়া ছেলে ৫ম শ্রেণীর শিক্ষার্থী সৌম রায়,তার বোন পাপিয়া রায়, অগ্নিকান্ডে আহত মনা রায়ের বেঁচে যাওয়া দুই ছেলে শুভ রায়,সঞ্জয় রায় ও সুভাষ রায়ের স্ত্রী জয়ন্তি রায়সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এসময় তার সাথে ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সদস্য এ্যাডভোকেট সুনীল কুমার দাশ,সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন,সহ-সভাপতি আলহাজ্ব এম এ মুকিত,আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাতুক,বদরুল আলম,যুগ্ম সম্পাদক মো.হেলু মিয়া,সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাহ উর রহমান,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল,জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী,মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান,রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হাকিম বক্স সুন্দর, আব্দুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগিতা সংগঠনের।

উল্লেখ ২৮ জানুয়ারী সকাল সাড়ে দশটারদিকে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের পিংকি সু স্টোরে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন পুড়ে মারা যান। অগ্নিকান্ডে ভস্মিভূত হয় তাদের জীবীকার একমাত্র অবলম্বন পিংকি সুস্টোর নামক পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com