(ভিডিওসহ) ভয়াবহ অগ্নিকান্ড :  নিহতদের পরিবারে ব্যবসায়ী সংগঠনের আর্থিক সহায়তা

February 11, 2020,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজার শহরে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে মৌলভীবাজার পৌর বহুমুখী ব্যবসায়ী সমিতি।

১১ ফেব্রæয়ারী মঙ্গলবার দূপুরে ওই দূর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন। এরপর নিহতদের পরিবারের সাহার্যাথ্যে ১ লক্ষ ২৮ হাজার ৫ শত টাকা নগদ সহায়তা প্রদান করা হয়। এছাড়া পরবর্তীতেও সাধ্যানুযায়ী সব ধরনের সহায়তারও প্রতিশ্রæতি দেন ব্যবাসী নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সুভাষ রায়ের বেঁচে যাওয়া ছেলে ৫ম শ্রেণীর শিক্ষার্থী সৌম রায়,তার বোন স্কুল শিক্ষক প্রিয়াংকা রায় পিংকি,পাপিয়া রায়,অগ্নিকান্ডে আহত মনা রায় ও বেঁচে যাওয়া দুই ছেলে শুভ রায়,সঞ্জয় রায়সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

মৌলভীবাজার পৌর বহুমুখী ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন চৌধুরী শাহীন নেতৃত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এসময় উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ রিপোর্টার ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ দীন, দৈনিক যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, মৌলভীবাজার পৌর বহুমুখী ব্যবসায়ী সমিতি সংগঠনের সহ-সভাপতি সৈয়দ মাহমুদ আলী, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান খান, প্রচার সম্পাদক জয়নাল আহমদ, দপ্তর সম্পাদক রাজন আহমদ,কোষাধ্যক্ষ সৈয়দ আলাল,  সদস্য মনির মিয়া, লিটন পাল, মদন পাল, প্রসন্ন জিৎ নাগ, সৈয়দ এহতেশাম আলী,  তোফায়েল আহমদ, জামাল উদ্দিন, মোশারফ হোসেন প্রমুখ।

উল্লেখ ২৮ জানুয়ারী সকাল সাড়ে দশটার দিকে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের পিংকি সু স্টোরে ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন পুড়ে মারা যান। অগ্নিকান্ডে ভস্মিভূত হয় তাদের জীবীকার একমাত্র অবলম্বন পিংকি সুস্টোর নামক পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com