(ভিডিওসহ) বিএনপি নেতা ও চেয়ারম্যান শামীমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

February 19, 2020,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদের উপর সন্ত্রাসী হামলাকারী সকল আসামীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা।

১৯ ফেব্রæয়ারী বুধবার দুপরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সন্ত্রাসী হামলায় আহত শামীম আহমদ,তার পরিবারের সদস্য ও এলাকাবাসী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের নিরাপত্তার স্বার্থে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী রকিব তার বাহিনী ও গডফাদারদের দ্রæত গ্রেফতারে জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীম আহমদ জানান গত ২০ জানুয়ারি সোমবার বিকেলে মৌলভীবাজার শহরের দরগামহল্লাস্থ জলাল মিয়ার বিল্ডিং এর সামনের রাস্তায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী রকিব মিয়া ও তার সন্ত্রাসী দল প্রাণে মারার উদেশ্যে হামলা চালায়। দা ও কিরিছ দ্বারা উপর্যপুরি হামলায় আমার নাড়ি ভূড়ী বের হয়ে আসে। শরীরের বিভিন্ন অংশে  মারাত্মক রক্তাক্ত জখম করে মৃত ভেবে আমাকে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় আমি উনিশ দিন সিলেট এম জি ওসমানী হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে চিকিৎসকের পরামর্শনুযায়ী বাসায় আছি। এই সন্ত্রাসী হামলার ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করি। মামলা নং:১৯/১৯,তারিখ ২৬ জানুয়ারি ২০২০। এপর্যন্ত পুলিশ ১ জন আসামীকে গ্রেফতার করলেও প্রধান আসামী সন্ত্রাসী রকিবকে এখনো গ্রেফতার করতে পারেনি। তাই আমি আতংকের মধ্যে রয়েছি। এ অবস্থায় আমি প্রধান আসামীকে কুখ্যাত সন্ত্রাসী রকিবকে গ্রেফতার না করায় চরম আতংকে আমি ও আমার পরিবারের সদস্যরা। জেলার চিহ্নিত সন্ত্রাসী রকিব তার বাহিনী ও নেপথ্যেও গডফাদারদের গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে শামীম আহমদের সাথে ছিলেন তার স্ত্রী সুবর্না আক্তার, বড় ভাই শরফ উদ্দিন আহমদ,ছোট ভাই জসিম উদ্দিন আহমদ,ভাতিজি সাফিয়া সুলতানা রিপা, পাপিয়া  সুলতানা সুমী,ভাতিজা শাহেদুর রহমান, ছেলে তাহসীন মাহদী আহমদ ও ইয়াছিন মাহদী আহমদসহ পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com