(ভিডিওসহ) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার\ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহরের কোর্ট রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেছার আহমদ এমপি, জেলা প্রসাশক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সহ-সভাপতি আকিল আহমদ, আজমল হোসেন, সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, এম. এ রহিম সিআইপি, সদর উপজেলা আওয়ামীলীগের সাভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান প্রমুখ।
এ ছাড়া শ্রদ্ধা জানান, মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন, জেলা বিএনপসহ অঙ্গ সংগঠন, জাসদ, জেলা দুর্নীতি দমন কমিশন, কমিউনিস্ট পার্টি, সড়ক পরিবহণ শ্রমিক, উদীচী, পাবলিক লাইব্রেরি, গণফোরাম, শিশু কানন, আওয়ামীলীগ আইনজীবী পরিষদ, জেলা পরিষদ, সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, সরকারী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন।



মন্তব্য করুন