(ভিডিওসহ) আইনজীবীরা বিবেককে জাগ্রত রেখে সত্য ও ন্যায়ের পক্ষে থাকলে, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে- বন ও পরিবেশ মন্ত্রী
February 22, 2020,

স্টাফ রিপোর্টার\ বন ও পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, আইনজীবীরা বিবেককে জাগ্রত রেখে সত্য ও ন্যায়ের পক্ষে থাকলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।
২০ ফেব্রæয়ারী বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার আইনজীবী সমিতির ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনজীবী সমিতির সভাপতি এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, জেলা প্রশাসক নাজিয়া শিরিনসহ অনেকে।
এছাড়া মন্ত্রী অসহায় গরীব মানুষ যারা আইনজীবীদের দ্বারস্থ হতে পারেনা- তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।



মন্তব্য করুন