(ভিডিওসহ) হ্যান্ডস ইউনাইটেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যেগে দরিদ্রদের মাঝে মশারী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার বাউরঘড়ীয়া তৈয়ব নগরে হ্যান্ডস ইউনাইটেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে ২শতাধিক দুস্থ পরিবারের মাঝে মশারী বিতরণ করা হয়েছে।
২২ ফেব্রুয়ারী শনিবার দূপুরে প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মশারী বিতরণ করেনে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।
সংগঠনের বাংলাদেশ শাখার সমন্নয়কারী বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় মশারী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, এ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, হ্যান্ডস ইউনাইটেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের সহ-সভাপতি বিশিষ্ট কমিউনিটি লিডার মশাহিদুর রহমান, কোষাধ্যক্ষ আবু সুফিয়ান তরফদার।
অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ দীন, বেলাল তালুকদার, মাহমুদুর রহমান মাহমুদ, ইউ পি সদস্য আব্দুল মুহিত, এম এ কাইয়ুম সুলতান, নিখিল তালুকদার প্রমুখ।
মশারী বিতরণ শেষে প্রধান অতিথি ফারুক আহমেদ পিপিএম (বার), হ্যান্ডস ইউনাইটেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে তৈয়ব নগর মসজিদের সামনে নিরাপদ পানির জন্য স্থাপিত গভীর নলকুপের উদ্বোধন করেন।



মন্তব্য করুন