(ভিডিওসহ) পৌর কাউন্সিল মাসুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন

February 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর কাউন্সিলর মোঃ মাসুদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে মানব বন্ধন ও সমাবেশ করেছে পৌর কাউন্সিলর সহ সর্বস্তরের মানুষ।

২৩ ফেব্রুয়ারী রোববার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সভাপতি জমসেদ মিয়া।

এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন রহমান, কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, ইউপি সদস্য শহিদ আহমদ ও শাহিন আহমদ, জেলা অটো-টেম্পু সিএনজি সেক্রেটারী সেলিম আহমেদ, আক্কাছ আহমেদ, সমাজসেবী শেখ রকিব আলী, তুহিন আহমদ ও জাকির হোসেন।

বক্তারা বলেন, অভিলম্বে কাউন্সিলর মাসুদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবী করেন। মানবন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহন করে।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com