(ভিডিওসহ) মৌলভীবাজার পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

February 25, 2020,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে পলিটেকনিকের প্রথম ও দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন।

জানা যায়, দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও বিশ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে ইন্সটিটিউটের শিক্ষকরা দীর্ঘদিন কর্মবিরতি পালন করছে। আর এ কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে দ্বিতীয় শিফটের ক্লাস, নষ্ট হচ্ছে শিক্ষাঙ্গনের পরিবেশ।

শিক্ষার্থীদের দাবি, গত দেড় বছর ধরে থেমে থেমে শিক্ষকদের কর্মবিরতি চলছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই দাবি মেনে নেয়ার আহ্বান।

এদিকে রবিবার সকালে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে। শিক্ষার্থীরা জানায়, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বন্ধ থাকবে। পরের দিন সেমবারও তারা কলেজে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে। সেই সাথে প্রথম শিফটের শিক্ষার্থীরা জানায়, যেহেতু আমাদের সহপাঠীদের (দ্বিতীয় শিফটে) ক্লাস হচ্ছে না, তাই আমরা প্রথম শিফটের শিক্ষার্থীরাও ক্লাস করবো না। পরে আন্দোলন শেষ করে ক্যাম্পাসের প্রধান ফটকে জড়ো হয়ে তারা তিন দিনের আলটিমেটাম ঘোষনা করে। এবং তিন দিনের মধ্যে দাবি না মনলে অমরণ অনশনের হুশিয়ারীও দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থী জসিম উদ্দিন জানান, জেলা প্রশাসকের কাছে আমরা আমাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান করেছি। জেলা প্রশাসক আমাদের আশ্বাস দিছেন যে খুব শীগ্রই এ বিষয়টি সমাধান করা হবে। আরেক শিক্ষার্থী কামরান আহমেদ বলেন, আমরা জেলা প্রশাসকের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত রেখেছি। আমাদের এই দাবীগুলো আগামী দুই দিনের মধ্যে না মানলে আমরণ অনশনে যাবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com