(ভিডিওসহ) পৌরসভায় মশার বংশ বিস্তার রোধে ড্রেনের লার্ভা ধ্বংস কর্মসুচির উদ্বোধন

February 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডে মশার বংশ বিস্তার রোধে ড্রেনের লার্ভা ধ্বংস কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মৌলভীবাজার কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ রোডের ড্রেনে আনুষ্ঠানিক ভাবে ঔষধ ছিঁটিয়ে এ লার্ভা ধ্বংস কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান।
পৌরসভার মেয়র বলেছেন, মশার উপদ্রব রক্ষায়, লার্ভা ধ্বংসের এ কর্মসুচি টানা দু‘মাস চলবে। ৯টি ওয়ার্ডের সবকটি ড্রেনে লার্ভা ও মশা নিধন কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com