(ভিডিওসহ) বিনামূল্যে কৃষকদের স্বাস্থ্যসেবা

স্টাফ রিপোর্টার॥ কৃষক লীগের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে বিনামূল্যে কৃষকদের স্বাস্থ্য সেবা দিয়েছে বাংলাদেশ কৃষক লীগ।
২৯ ফেব্রুয়ারী শনিবার বিকালে মৌলভীবাজার পৌর সভার হল রুমে জেলা কৃষক লীগের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও আলোচনাসভার উদ্বোধক ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। কৃষক লীগের জেলা সভাপতি মো: জমশেদ মিয়ার সভপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আজিজুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন। অনুষ্ঠানের পূর্বে দুপুরে জেলার ৭টি উপজেলা,পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা সম্পন্ন হয়। কৃষক লীগের জেলা সভাপতি মো: জমশেদ মিয়ার সভপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র।
বিশেষ অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত কৃষক লীগ নেতা দেওয়ান জয়নাল আবেদীন, কৃষকলীগ কেন্দ্রীয় নেতা কৃষিবিদ ড.মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লাহ , কৃষক লীগ কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো: জহির উুদ্দন লিমন প্রমুখ। বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দলকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে আরো নিবেদিত হয়ে কাজ করতে হবে। তারা বলেন, খুব শিগগিরই জেলা, উপজেলা ও পৌর কমিটি গঠন করা হবে।



মন্তব্য করুন