(ভিডিওসহ) ইভিএম এ জাল ভোট দেওয়ার সুযোগ নেই-নেছার আহমদ এমপি

March 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মৌলভীবাজারে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

ইভিএম এর মাধ্যমে ভোট হলে জাল ভোট দেওয়ার সুযোগ নেই। আঙ্গুলের চাপে ভোটার সনাক্ত করা যায়, এখানে কারচুপি করার কোন সুযোগ নেই।

২ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

তিনি আরো বলেন, আগে এক ব্যাক্তি একধিক এলাকার ভোটার হতে পারতো, জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এর আওতায় ভোটার আইডি কার্ড করার মাধ্যমে তা বন্ধ করা হয়েছে। বিএনপি সরকার প্রায় ১ কোটি ভুয়া ভোটার তৈরী করেছিল, তা এখন নিশ্চিহ্ন হয়ে গেছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, ভোটার হওয়ার ব্যাপারে জনগনকে সচেতন হতে হবে। ১৮ বছর হওয়ার পর নিজ উদ্যোগে যেন ভোটার হতে পারে সে ব্যাপারে আগ্রহ তৈরী করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সরওয়ার আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভার পূর্বে জেলা নির্বাচন অফিসের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com