(ভিডিও) দিল্লিতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ

March 4, 2020,

স্টাফ রিপোর্টার॥ ভারতের দিল্লিতে সংখ্যালগুদের উপর হামলা, তাদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার।
৪ বুধবার দুপুরে শহরের চৌমোহনায় আয়োজিত বিক্ষাভ সমাবেশে সিপিবি জেলা কমিটির সংগঠক জহর লাল দত্তের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজারের সভাপতি মকবুল হোসেন। এসময় বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়র মো. ফিরোজ, বাসদ মৌলভীবাজারের আহবায়ক মঈনুর রহমান মগনু, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, কৃষক ক্ষেতমজুর ফ্রন্টের সংগঠক কৌশক দে, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায়, ছাত্র ফ্রন্টের বিশ^জিত নন্দী।
এসময় বক্তারা দিল্লি হামলার প্রতিবাদ করে মুজিববর্ষে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে না আনার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com