(ভিডিওসহ) মৌলভীবাজারে এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস্ অব বাংলাদেশ এর ৮ম জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ দেশের শীর্ষ চিকিৎসকদের ৮ম জাতীয় সম্মেলন মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর রোশনী মহলে অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ শুক্রবার রাত ৯ ঘটিকায় এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস্ অব বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যেল এসোসিয়েশন (বিএমএ) মহাসচিব ডাঃ ইহতিশামুল হক চৌধুরী দুলাল। অনুষ্ঠানে শিশু সার্জারিতে বিশেষ অবদানের জন্য “অধ্যাপক কামরুজ্জামান লাইফ টাইম অ্যাচিভমেন্ট স্বর্ণপদক” দেয়া হয় ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডাঃ আব্দুর রাহেদ খানকে।
বিএমএ সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি মেকিকেল ট্রাস্ট এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কাজী কামরুজ্জামান, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডাঃ ইউনুস, অধ্যাপক ডা. কবিরুল ইসলাম, অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডাঃ এহসানুল হক কাজল ও ওসাকা মেডিকেল সেন্টার জাপানের অধ্যাপক আকিত কুবুতা। এছাড়া এপিএসবির জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক ডাঃ মির্জা কামরুল জাহিদ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের ৮০ হাজার চিকিৎসক ৯৯ দশমিক ৯৯ ভাগ মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছে। মানুষ এখন সিঙ্গাপুর, হংকং ও মালয়েশিয়ার মতো দেশের চিকিৎসাসেবা চায়। কিন্তু সেই সেবা দিতে দেশে বিষেশজ্ঞ চিকিৎসক তৈরী হচ্ছে না। সুযোগ সুবিধা পেলে দেশের চিকিৎসকরাও এদেশেই উন্নত চিকিৎসা সেবা দিতে সক্ষম হবে। এজন্য যোগ্য ও বিষেশজ্ঞ চিকিৎসক তৈরীতে বিদ্যমান সব বাঁধা দূর করতে হবে।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল সেন্টারের শতাধিক শীর্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।



মন্তব্য করুন