(ভিডিওসহ) নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার॥ “প্রজন্ম হউক সমতার, সকল নারীর অধিকার” এই স্লোগান নিয়ে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার ৮ মার্চ দূপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্দ্যোগে জেলা প্রশাসন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। অতিরিক্তি জেলা প্রশাসক মল্লিকা দে এর সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা শাহিদা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিবসহ বিভিন্ন নারী সংগঠন সহ স্কুল-কলেজের শিক্ষার্থী।
অপরদিকে ‘নারীর সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সংগঠিত ও ঐক্যবদ্ধ হোন’ এই শ্লোগানকে সামনে রেখে গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ১১০-তম আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের ২৬-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ৮ মার্চ রবিবার দুপুরে শহরের কোর্টরোডস্থ (মনু সেতুসংলগ্ন) কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরে দলীয় কার্যালয়ে গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি দেলোয়ারা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা। এছাড়াও সভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আম্বিয়া বেগম, মহিলা নেত্রী নাইমা আক্তার, ফাতেমা আক্তার, সুমি বেগম, বিরজা বেগম, জহুরা বেগম, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৪৫৩ এর সভাপতি মোঃ সোহেল মিয়া, সহ-সভাপতি শাহজাহান আলী ও প্রচার সম্পাদক মাহমুদ মিয়া, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরা, রিকশা শ্রমিক ইউনিয়ন কালেঙ্গা আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ গিয়াস মিয়া, সাধারণ সম্পাদক খোকন মিয়া প্রমূখ।



মন্তব্য করুন