(ভিডিওসহ) করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক মতিবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১২ মার্চ দূপুরে পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে ও সহকারি প্রকৌশলী রনধীর রায় এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সির্ভিল সার্জন ডাঃ তৌহিদ আহমদ, মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো, সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ারুল হক, টাউন সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামছুল ইসলাম।
এসময় শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যার যার অবস্থান থেকে করোনা ভাইরাস কভিড ১৯ এর বিস্তার রোধে কাজ করার আহ্বান জানানো হয়। এসময় সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্নের উদ্যোগ নেয়া হয়েছে।



মন্তব্য করুন