মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজার শহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ এই ধারণাকে সামনে রেখে এবং আগামী ১৭ মার্চ মুজিববর্ষ উপলক্ষ্যে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মৌলভীবাজার ও রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় জেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, কাউন্সিলরসহ শহরের গন্যমাণ্য ব্যাক্তির্বগরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের কাজ শুরু করেছি। এরইমধ্যে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করেছি। ঝোপঝাড় পরিষ্কার আছে, আরো করা হবে। নালা-নর্দমা পরিষ্কার করা আছে, আরো করা হবে। শহরের সকল সড়ক থাকবে থকথকে-ঝকঝকে। এটা নিয়মিত কাজ, তবে মুজিববর্ষ উপলক্ষে বিশেষ কার্যক্রম চলছে।
ডেঙ্গু, করোনাসহ’ ভাইরাস ও ছোঁয়াচে রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকে সচেতন ভূমিকা পালন করতে হবে।



মন্তব্য করুন