(ভিডিওসহ) মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্ম বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী পালন ও মুজিব বর্ষের উদ্বোধন করা হয়েছে।
১৭ মার্চ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানের মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয়। এসময় প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্বা জানান মৌলভীবাজার সদর আসনের এমপি নেছার আহমেদ, মহিলা এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসন নাজিয়া শিরিন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে বেলুন উড়িয়ে মুজিব বর্ষের শুভ উদ্বোধন করা হয়। এরপর পৌরসভার সামনে মুজিব বর্ষের মঞ্চে জেলা প্রশাসক নাজিয়া শিরীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।



মন্তব্য করুন