(ভিডিওসহ) মুজিব বর্ষে পৌরসভায় সাড়ে ৩ কিঃ মিঃ ব্যাপী এলইডি লাইটের উদ্বোধন

March 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে জুগিডর থেকে ঢাকা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার রাস্তার দু’পাশে এলইডি বাল্ব লাগিয়ে রাস্তার শোভা বর্ধনের উদ্বোধন করেছেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ।

১৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় মুজিব বর্ষ উপলক্ষে পৌরসভার মেয়র এ উদ্যোগ গ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

পৌরসভার প্রকৌশলী রণধির রায় কানু’র পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি মবশ্বির আলী, কাউন্সিলর জালাল আহমেদ, কাউন্সিলর ফয়সল আহমদ সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

মেয়র ফজলুর রহমান ফজলু বলেন, পর্যায়ক্রমে শহরের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় এলইডি লাইটিংয়ের কাজ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com