(ভিডিওসহ) করোনা মোকাবেলায় আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারে জেলা আওয়ামীলীগ, পৌরসভা ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে গণ সচেতনতামূলক লিফলেট, মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার দূপুরে চৌমুহনা আওয়ামীলীগ কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে গণসচেতনতামূলক এক সংবাদ সন্মেলনে মিলিত হন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের এমপি নেছার আহমদ, মহিলা এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন, আওয়ামীলীগ জেলা সাধারন সম্পাদক মিছবাউর রহমান, সহ সধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সহসভাপতি আজমল হোসেন, আকিল আহমদ, শাহ মো: শায়েদ, অর্পর্ব কান্তি ধর, এডভোকেট রাধাপদ দেব সজল ও আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। পরে জনসচেতনার লক্ষ্যে মানুষের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
পৃথক ভাবে পৌরসভার উদ্যোগে চৌমূহনা, পশ্চিম বাজার এস আর প্লাজার সামনে ও কোর্ট এলাকায় সাবান দিয়ে হাত ধৌত করার ৩টি স্থানের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ। এ ছাড়াও ভয়েজ অব মৌলভীবাজারের উদ্যেগে সচেতনতামূলক লিফলেট, মাস্ক বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৩৪৩ জনকে। এদের মধ্যে অধিকাংশ প্রবাসী ।



মন্তব্য করুন