(ভিডিওসহ করোনা প্রতিরোধে ও জনসচেতনতায় মৌলভীবাজার জেলা পুলিশ মাঠে নেমেছে

March 24, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধে জনসচেতনতায় মৌলভীবাজার জেলা পুলিশ নানা উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার ২৪ মার্চ দূপুর আড়াইটার দিকে শহরের চৌমুহনা এলাকা থেকে যানবাহনে জীবাণুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ শুরু করেন। এ ছাড়াও মাইকিং করে জনসচেতনতা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন, শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) পরিমল দেব সহ, হুমায়ুন কবিরসহ  পুলিশ ফোর্স।

হোম কোয়েরেন্টাইন ভঙ্গ করার অপরাধে ও  বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করতে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টাইন ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গলে ২ প্রবাসীকে ৩০হাজার টাকা ও কুলাউড়ায় ১ জনকে মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলায় এ পর্যন্ত হোম কোয়েরেন্টাইনে রয়েছেন ৫৩৩ জন। এদের মধ্যে অধিকাংশ বিদেশ ফেরত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com