মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মাস্ক ও সাবান বিতরণ
March 25, 2020,

আশরাফ আলী॥ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
বুধবার ২৫ মার্চ বিকেলে পৌর শহরের দুটি বস্তিতে এ কার্যক্রম পরিচালিত হয়। পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে মাস্ক বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
উপস্থিত ছিলেন কাউন্সিলর ফয়ছল আহমদ, জালাল আহমদ সহ পৌরসভার কর্মকর্তা বৃন্দ।
এসময় পৌর মেয়র মোঃ ফজলুর রহমানে ফেরদৌস আমিন ও রফিক মিয়ার বস্তিতে ঘরে ঘরে গিয়ে ১ হাজার মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এছাড়া পৌর শহরে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণু নাশক স্প্রে কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।



মন্তব্য করুন