(ভিডিওসহ) করোনা সচেতনতায় মাস্ক কিনে দিলেন পুলিশ

March 26, 2020,

স্টাফ রিপোর্টার॥ প্রাণঘাতি করোনা ভাইরাস কোভিড-১৯ ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা ও প্রতিরোধ সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারে টহল পুলিশ যাদের সাথে মাস্ক নেই তাদের মাস্ক কিনে দিচ্ছেন। বৃহস্পতিবার ২৬ মার্চ শহরের চৌমুহনা চত্বরে এমন দৃশ্য দেখা যায়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম  বলেন, ‘দেশের নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সাবধানতা অলম্বন করা এবং চিকিৎসকদের দেয়া উপদেশ মেনে চলতে পারলেই এ ভাইরাস রোধ প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, ‘সবচেয়ে বড় কাজ হচ্ছে মানুষকে সচেতন করা। সে লক্ষ্যেই মৌলভীবাজার শহরসহ  প্রতিটি উপজেলায়  লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, যারা জরুরি কাজে বাসা বাড়ি থেকে বের হন তারা নিজের নিরাপত্তার জন্য কেউ মুখে মাস্ক  ছাড়া বের  না হওয়ার আহবান জানান। মৌলভীবাজার মডেল থানার  থানার ওসি মো: আলমগীর হোসেন বলেন, আশার দিক হলো বেশির ভাগ মানুষ লকডাউনের বিধি মানছে। কিছু কিছু জায়গায় যারা মানছেন না তাদের পুলিশের পক্ষ থেকে বুঝিয়ে বা বলপ্রয়োগ করে বাসায় পাঠানো হচ্ছে। আমরা জেগে আছি জাতিকে নিরাপত্তা দেয়ার জন্যই।জেলাবাসীকে বলবো আপনারা বাসায় থাকুন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com