(ভিডিওসহ) করোনা প্রতিরোধ ও জনসচেতনতায় মৌলভীবাজারে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধ ও জনসচেতনতায় মৌলভীবাজারে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব
এক যোগে কাজ করছে।
শহর ও গ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল হানিফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মৌলভীবাজার শহরসহ জেলার বিভিন্ন এলাকায় টহল ও মাইকিং করছেন। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না থাকার আহবান জানানো হয়। এছাড়া হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলতে অনুরোধ করা হয় সেনাবাহিনীর মাইকিং থেকে।
এদিকে মৌলভীবাজার পৌরসভাকে করোনা ভাইরাসের জীবাণু মুক্ত রাখতে শহরজুড়ে জীবাণুনাশক ব্লিচিং পাউডার স্প্রে করা হচ্ছে। পৌর মেয়র মোঃ ফজলুর রহমান জানান এ পর্যন্ত প্রায় ৪০ হাজার লিটার জীবাণুনাশক পানি স্প্রে করা হয়েছে। প্রতিদিন জীবাণুনাশক পানি স্প্রে করা অভ্যাহত রয়েছে। এ কাজে অগ্নিনির্বাপক গাড়ী দিয়ে সহযোগিতা করেছেন মৌলভীবাজার ফায়ার সার্ভিস ইউনিট।



মন্তব্য করুন