(ভিডিওসহ) মৌলভীবাজারে মাঠে সেনাবাহিনী

March 28, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা প্রতিরোধ ও সচেতনতায় শহর ও গ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলা পুলিশের সাথে মাঠে কাজ করছে সেনাবাহিনী। জোরদার করা হয়েছে টহল।
শুক্রবার ২৭ মার্চ বিকেলে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লেফটেন্যান্ট কর্নেল হানিফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মৌলভীবাজার শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় টহল দেয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কমকর্তা শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমানসহ পুলিশ সদস্যরা সাথে ছিলেন।
শহরের প্রধান প্রধান সড়ক ও সদর উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে করোনা সচেতনতায় করনীয় বিষয়ে মাইকিং করেন সেনাবাহিনীর সদস্যরা। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না থাকার আহবান জানানো হয়। এছাড়া হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলতে অনুরোধ করা হয় মাইকিংয়ে।
জেলায় সেনাবাহিনীর তিনটি টিম মিলে প্রায় একশজন সদস্য কাজ করছে।
এ সময় সেনা সদস্যদের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল হানিফ বলেন, জেলায় ১৭ ও ১৮ ব্রিগেডের শতাধিক সেনা সদস্য কাজ করছে।
করোনা সচেতনতায় ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে সেনাবাহিনী। অযথা বাইরে ঘোরাফেরা করতে দেখা মানুষদের গৃহে পাঠানো হচ্ছে।
এছাড়া ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া আর হোম কোয়ারেন্টাইন নিয়ম মানতে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com