(ভিডিওসহ) জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ

March 28, 2020,

স্টাফ রিপোটার॥ জেলা প্রশাসনের উদ্যোগে ১১০ জন অতি দরিদ্র, কর্মহীন বেকার ও অসচ্চল পরিবার যারা করোনার প্রকোপে সংকটকালীন সময়ে বেকার হয়ে পড়েছেন তাদের মধ্যে জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৮ মার্চ শনিবার সকাল সাড়ে ১১ টায় পৌর জনমিলন কেন্দ্রে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক নাজিয়া শিরীন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।

১১০ জনের মধ্যে প্রতিজনকে ১০ কেচি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১টি সাবান, আধা লিটার তৈল ও আধা কেজি লবন দেয়া হয়। ত্রাণ বিতরণে সেনা বাহিনীর একটি দল সহযোগিতা প্রদান করে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রাণ বিতরণ নিয়ে ঝড় উঠেছে।  পৌর জনমিলন কেন্দ্র প্রাঙ্গণ থেকে তোলা ভিড়ের একটি ছবি ভাইরাল হয়েছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কথাগুলো হচ্ছে- সারাদেশের সকল মানুষ যখন ঘরে থাকার জন্য প্রধানমন্ত্রী বলেছেন,তখন মৌলভীবাজার জেলা প্রশাসন ঘটা করে ত্রাণ বিতরণের আয়োজন করে ‘করোনা ভাইরাস’ ছড়ানোর উদ্যোগ নিয়েছেন!

দরিদ্রদের সহায়তা করতে হলে,তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিন। জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা দরিদ্র মানুষের খোঁজ না জানলে,পৌরসভা হলে সেই এলাকার কাউন্সিলর,আর ইউনিয়ন হলে এলাকার মেম্বারকে সাথে নিয়ে দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি যান। কাউন্সিলর-মেম্বাররা তাদের এলাকার কোন মানুষের কি অবস্থা সেটা ভালো করে জানেন। করোনার এই সময়ে জেলা প্রশাসনের উদ্যোগে এমন ভিড় আর দেখতে চাই না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com