(ভিডিওসহ) জেলা প্রশাসন ও পৌর সভার উদ্যোগে ১ হাজার গরীব ও দিনমজুর পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন ও পৌরসভা’র যৌথ উদ্যোগে ৬নং ও ৯ নং ওয়ার্ড এলাকার ১ হাজার কর্মহীন গরীব ও দিনমজুর পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাড়িতে থাকা কর্মহীন হয়ে পড়া এসব পরিবারকে সোমবার সকালে ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাউর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, কমিশনার মাসুদ আহমদ ও জালাল আহমদসহ পৌর প্রশাসনের কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তাদের প্রত্যেকের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় আজ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ১২২৬, ছাড়পত্র পেয়েছেন ৬৬৫ জন। নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য পাঠিয়েছেন ১৪৬ টি এরমধ্যে রিপোর্ট এসেছে ১৫টি তারমধ্যে ১৪ টি নেগেটিভ।



মন্তব্য করুন