(ভিডিওসহ) মৌলভীবাজার জেলাকে আজ থেকে লকডাউন ঘোষণা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক বেগম। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্য্যালয়ের সভাকক্ষে মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক নাজিয়া শিরীন । এসময় তিনি বলেন, আজ বিকেল ৫ টা থেকে এটা সারা জেলায় কার্যকর হবে।
উল্লেখ্য, গত ৪ টা এপ্রিল রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়াগ্রামে সানচু মিয়া নামে এক ব্যবসায়ী মারা গেলে তার শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। এছাড়াও ৮ এপ্রিল কমলগঞ্জে এক শিশু করোনার উপসর্গ নিয়ে, ৯ এপ্রিল ও ১১ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ২ জন মারা যায়।
সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় আজ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ১২২৬, ছাড়পত্র পেয়েছেন ৬৬৫ জন। নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য পাঠিয়েছেন ১৪৬ টি এরমধ্যে রিপোর্ট এসেছে ১৫টি তারমধ্যে ১৪ টি নেগেটিভ।
https://www.patakuri.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%b2/



মন্তব্য করুন