(ভিডিওসহ) ১৪’শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে যৌথভাবে জেলা প্রশাসন ও পৌরসভা
April 18, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীাবাজার জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার তিনটি ওয়ার্ডে গরীব-কর্মহীন হয়ে পড়া দিনমজুর ১৪’শ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
১৮ এপ্রিল শনিবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ২ ও ৮ নং ওয়ার্ডের এক হাজার পরিবারকে প্রথমে এ খাদ্য সহয়তা তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ। পরে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার আরো চারশ পরিবারের ঘরে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা কার্যক্রমণ পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহজ্ব মিছবাউর রহমান, পৌর মেয়র মো: ফজুলর রহমান. সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েবসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন