(ভিডিওসহ) মৌলভীবাজার জেলা পরিষদ ৫ হাজার পরিবারকে খাদ্য ও ৭ শ পরিবারকে কৃষি সহায়তা দিয়েছে

April 19, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা সংকট মোকাবিলায় মৌলভীবাজার জেলা পরিষদ ৫ হাজার ৪০ পরিবারকে খাদ্য সহায়তা এবং ৭শ পরিবারকে কৃষি সহায়তা দিয়েছে।
রোববার ১৯ এপ্রিল সকালে জেলার ৭ উপজেলায় ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে জেলা পরিষদ কার্যালয় থেকে ৫ হাজার ৪০ প্যাকেট খাদ্য সামগ্রী জেলা পরিষদ সদস্যদের হাতে তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহজ্ব মিছবাউর রহমান, পৌর মেয়র মো: ফজুলর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজি লুৎফুল বারীসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
জেলার দরিদ্র কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, লবন ও সাবান। এছাড়া গ্রীস্মকালীন শাক সবজি চাষের জন্য জেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহযোগীতায় ৭শ কৃষি পরিবারকে ৭ প্রকারের সবজি বীজ দেয়া হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান জানিয়েছেন, করোনা সংকট মোকাবিলায় জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে দরিদ্র ও বিভিন্ন শ্রেণী পেশার কর্মহীন পরিবারকে এ সব খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী বাড়ীর আঙ্গিনা ও পতিত জমি চাষাবাদের আওতায় আনতে ঢেঁড়শ, লাল শাখ, বরবটি, কলমি শাখ, ঝিংগা, করলা ও শসার বীজ কৃষি পরিবারের মধ্যে বিতরন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com