(ভিডিওসহ) মৌলভীবাজার পৌরসভা কর্মহীন নিম্নআয়ের মানুষদের পাশে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভার কর্মহীন, নিম্ন আয়ের মানুষদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে পৌর মেয়র ফজলুর রহমান।
করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় ১৯ এপ্রিল রবিবার সকাল ১১টা থেকে পৌরসভার উদ্যোগে পৌরসভার ১নং ওয়ার্ডের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।
নিম্ন আয়ের পরিবারের হাতে প্রথমে ত্রান তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাহেদ আহমদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, যুবলীগ সভাপতি নাহিদ আহমদ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন, কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, সাজসেবক ও এডভোকেট পার্থ শারর্থী পাল প্রমুখ। পরে খাদ্য সামগ্রী নিয়ে পৌর মেয়র বাড়িতে বাড়িতে ত্রান পৌছে দেন।
এসময় পৌর মেয়র ফজলুর রহমান বলেন প্রধানমন্ত্রীর ত্রান তহবিল,বিত্তবান,ও পৌরসভার নিজ তহবিল থেকে এবং স্থানিয় সংসদ সদস্য নেছার আহমদের সহযোগীতায় মৌলভীবাজার পৌরসভার প্রায় ১০ হাজার মানুষদের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তারি ধারবাহিকতায় আজ পৌরসভার ১নং অয়ার্ডের কর্মহীন,নিম্ন আয়ের মানুষদের বাড়িতে বাড়িতে ত্রান পৌছে দিচ্ছি।



মন্তব্য করুন