(ভিডিওসহ) মৌলভীবাজার রেডক্রিসেন্ট হতদরিদ্র ও কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
April 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে করোনা সংকট মোকাবিলায় হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে রেডক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিট।
২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা কার্যালয় প্রাঙ্গনে হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। জেলার ৬শ ৫০টি পরিবারকে এ সহায়তা দেয়া হবে। হতদরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী তুলে দেন মৌলভীবাজার রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আজমল হোসেন, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরি কমিটির সদস্য হাসান আহমেদ জাবেদ ও সজীব হাসান, যুব প্রধান কামরুল ইসলাম মুন্নাসহ যুব ইউনিটের সদস্যরা।
প্রতিটি প্যাকেটে ছিলো চাল,ডাল,তেল,চিনি,লবন,সুজি।



মন্তব্য করুন