(ভিডিওসহ) পরিবেশ ও বন মন্ত্রীসহ বিভিন্ন সংগঠনের ত্রান ও ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ করোনা সংকট ও মজান মাসকে সামনে রেখে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপির উদ্যোগে এবং সদর থানা আওয়ামীলীগ দিনমজুর, হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপির উদ্যোগে দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
এদিকে দূপুরে জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে ১২টি ইউনিয়নে কর্মহীন পরিবারের মধ্যে ১২শ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে এসব খাদ্য সামগ্রী তুলে দেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ এমপি, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব।



মন্তব্য করুন