(ভিডিওসহ) লকডাউন অমান্য করে মানুষের ভিড় : পৌর এলাকায় বাড়ছে রিক্সা

স্টাফ রিপোর্টার॥ লকডাউনে প্রতিদিন বাড়ছে মানুষের পদচারণা, ঘুরছে রিক্সার চাকা, মানছে না লকডাউন,এই হচ্ছে মৌলভীবাজারের চিত্র। প্রশাসন বলছেন অনিয়েমের বাহিরে গেলে নিবে পদক্ষেপ, তাল মিলাছেন পৌর কতৃপক্ষ। রিক্সা চালক বলছেন পেটের দায়ে পেডেলে পা, আর যাত্রিদের অভিযোগ অতিরিক্ত ভাড়া।
করোনা ভাইরাসের কারনে মৌলভীবাজার জেলা কে লকাডউন ঘোষনা করার পর বন্ধ হয়ে গেছে টমটম,সিএনজি, রেষ্টুরেন্ট গুলো। কিছু দিন লকাডউন মেনে চলেও এখন টমটম, সিএনজি, রেস্টুরেন্টের শ্রমিকরা সড়কে নেমেছে রিক্সা নিয়ে। জমানো টাকা শেষ হয়ে যাবার পর এখন পেটের দায় রিক্সা চালান তারা।
অন্য কোন যানবাহন না থাকায় রিক্সা চালকরা ভাড়া বেশি নিচ্ছেন। ১০ টাকার ভাড়া ৪০ টাকা দিতে হয় বলে যাত্রিদের অভিযোগ।
এ বিষয়ে পৌর মেয়র ফজলুর রহমান বলেন শহরে রিক্সার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, রিক্সাকে যাতে নিয়ন্ত্রনে আনা যায় সে ব্যাপারে পুলিশ প্রশাসন ও পৌরসভা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি।
জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন অনেক লোক কর্মহীন হয়ে পরেছে, রিক্সা চালিয়ে তাদের উপার্জনের চেষ্টা করছে ,আমরা বিষটি দেখবো। রিক্সাতে কিছুটা হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়। তার পরেও যদি নিয়ন্ত্রণহীন ভাবে বেড়ে যায় তাহলে আমরা পদক্ষেপ নিব।
সরকারি কোনো নিয়ম ও নির্দেশনাকে তোয়াক্কা না করে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে যাবতীয় কাজ করছেন সাধারণ মানুষ। চলছে প্রতিটি রিক্সা একাধিক যাত্রি নিয়ে। অচিরই এসব রিক্সা নিয়ন্ত্রনে না আনলে করোনা ঝুঁকি বাড়বে বলে মনে করছেন সচেতন সমাজ।



মন্তব্য করুন