সামাজিক দূরত্ব না মানা ও আইন অমান্য করে যানবাহন চালানোর দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

April 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে লকডাউন অমান্য করে বিভিন্ন যানবাহন আইন অমান্য করে চলাচলের দায়ে কয়েকটি যানবাহনের মালিককে ৭ হাজার টাকা জরিমানা ও অনেক লোককে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।

২৫ এপ্রিল শনিবার বিকেলে র‌্যাব-৯ এর সহযোগিতায় শহরের প্রেসক্লাব মোড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মোটর সাইকেল ও প্রাইভেট গাড়িকে  জরিমানা করা হয়। এসময় অনেক যানবাহন মালিক ও যাত্রীকে দাঁড় করিয়ে সরকারী নির্দেশনা ও করোনা সম্পর্কে একে অন্যকে দিয়ে সচেতনতামূলক বাক্য শুনানো হয়। এ সময় আইন অমান্য করে গাড়ি ও মোটর সাইকেল চালানোতে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করতে বেশ কয়েকজনকে দেখা যায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মৌলভীবাজারের সিনিয়র নির্বাহী ম্যাজেস্ট্রেট সুমন চন্দ্র দাস। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি একে এম কামরুজ্জামান সজিব নেতৃত্বে সহযোগিতায় ছিল র‌্যাবের একটি দল।

নির্বাহী সিনিয়র ম্যাজেস্ট্রেট সুমন চন্দ্র দাস বলেন, যতদিন পর্যন্ত কোভিড-১৯ করোনা ভাইরাস থাকবে ততদিন পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com