মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যেগে ফেইস সিল্ড (মাস্ক) বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশ এই প্রথম বারের মতো পুলিশ সদস্যদের সুরক্ষায় ফেইস সিল্ড (মাস্ক) বিতরণ করেছেন পুলিশ সুপার ফারুক আহমদ।
২৬ এপ্রিল রবিবার দূপুর ২ টায় পুলিশ সুপার কার্যালয়ে জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পুলিশ সদস্যদের মধ্যে বিতরণের জন্য ১২’শ ফেইস সিল্ড (মাস্ক) তোলে দেয়া হয়। এ সময় পুলিশ সুপার পুলিশ সদস্যদের ফেইস সিল্ড পরিয়ে দেন। বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যদের সুরক্ষা রাখতে এ ব্যাতিক্রমী উদ্যেগে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হেসেনসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন।
পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশের সদস্যরা সামনের সারিতে থেকে বিভিন্ন কার্যক্রম করছেন। তাই জেলা পুলিশ সদস্যদের সুরক্ষায় ১২শ ফেইস সিল্ড দেয়া হয়েছে। মাঠে কাজ করার সময় এগুলো ব্যবহার করলে অনেকটাই ঝুঁকিমুক্ত থাকবে পুলিশ সদস্যরা। সবাই মিলে করোনাকে জয় করবো।



মন্তব্য করুন