মৌলভীবাজারে করোনায় পুলিশ পরিবারে ৩ সদস্য সহ আক্রান্ত ৬ জন

April 27, 2020,

স্টাফ রিপোর্টর:মৌলভীবাজার জেলায় নতুন করে ৬ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন কুলাউড়া পুলিশের ২ সদস্য, কুলাউড়ার ফরিদপুর গ্রামের একই পরিবারের ২ জন। বড়লেখা থানায় কর্মরত এক এসআইর স্ত্রী ও শ্রীমঙ্গলের এক চা শ্রমিক। জেলায় এনিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১১ জন।
কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূরুল হক ২৬ এপ্রিল রাত পৌনে ১২টায় জানান, কুলাউড়া থানার বিপরীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ১৮জন পুলিশ সদস্য এক সাথে বসবাস করতেন। ওই কমপ্লেক্সে এর আগে ১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন, পরে ১৭ জনের শরিরের নমুনা পরিক্ষা করলে আরো ২ পুলিশ সদস্যের শরিরে করোনা আক্রান্ত মিলে।
অপরদিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের একই পরিবারের ২জন করোনায় আক্রান্ত মিলে। ওই পরিবারে দুইদিন আগে ১ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।
উল্লেখ্য করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩ জন মারা যান  । এর মধ্যে রাজনগরে ১জন, বড়লেখার ১জন সিলেটে ও মৌলভীবাজার জেলা সদরের ১জন ঢাকায় মারাযান।করোনা উপসর্গ নিয়ে মারাযান ৬ জন। আক্রান্তের সংখ্যা ১১ জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com