(ভিডিওসহ) চিকিৎসক ও রোগীর সুরক্ষায় মৌলভীবাজারে ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের ব্যাক্তিগত উদ্যেগে ‘ডক্টরস সেফটি চেম্বার’-চালু হয়েছে।
বুধবার ২৯ এপ্রিল সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ ‘ডক্টরস সেফটি চেম্বারে’র উদ্বোধন করেন।
করোনাভাইরাস কোভিড-১৯ বহন করে আসা কোনো রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং স্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন। পাশাপাশি তাদের থেকেও যাতে রোগীরা সুরক্ষিত থাকে সেজন্য এ চেম্বার চালু করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথি দত্ত কাননগো, সিভিল সার্জন মোঃ তাওহীদ অহমদ, বিএমএ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডাঃ ছাব্বির হোসেন খান।
সম্পূর্ণ কাচ দিয়ে ঘেরা এই চেম্বারের মধ্যে একজন চিকিৎসক অবস্থান করবেন। সামনের দু’টি ছিদ্র দিয়ে গ্লাভস পরিহিত হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয়, থার্মাল ডিটেক্টরের মাধ্যমে রোগীর শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন। স্থাপন করা সাউন্ড সিস্টেমের মাধ্যমে চিকিৎসক এবং বাইরে থাকা রোগীর মধ্যে কথোপকথন হবে। এ সময় কোনো রোগীর শরীরে তাপমাত্রা করোনা ভাইরাস কোভিড-১৯ উপসর্গের সাথে মিলে গেলে তাকে করোনা ওয়ার্ডের আইসোলেশনে পাঠানো হবে।
সিভিল সার্জন মোঃ তাওহীদ অহমদ জানান, আউটডোর এবং জরুরি বিভাগে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীরা ‘ডক্টরস সেফটি চেম্বারর’ থেকে সেবা নিবেন। যাদের ভর্তি হওয়া প্রয়োজন তাদের স্ব স্ব ওয়ার্ডে পাঠানো হবে। তবে হাত-পা ভাঙ্গা, গুরুতর জখম রোগি বা করোনা নয় এমন রোগীরা আসার প্রয়োজন।
ডক্টরস্ সেফটি চেম্বার তৈরি করলেন ক্ষুদে বিজ্ঞানী ও তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর সহকারী টিম লিডার এস,এম,গোলাম কিবরিয়া।



মন্তব্য করুন