(ভিডিওসহ) বিলাসের উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের সুনামধ্যন্য প্রতিষ্ঠান ‘বিলাস’ মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেছে।
বুধবার ২৯ এপ্রিল বিকেল ৩ ঘটিকায় শহরের এম সাইফুর রহমান সড়কে অবস্থিত ‘বিলাস’ এর পরিচালক সুমন আহমদ মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের মাঝে পারসোনাল প্রটেক্টিভ ইক্যুউপম্যান্ট (পিপিই) সেট উপস্থিত সাংবাদিকদের মাঝে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্ত সহ অন্যন্যরা।
সুমন আহমদ জানান, করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণকালে জীবনের ঝুঁকি নিয়ে জেলার বিভিন্ন অঞ্চলে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে করতে হয়। করোনা ভাইরাস থেকে সাংবাদিকদের সুরক্ষায় তার এ ক্ষুদ্র প্রয়াস মাত্র।
উল্লেখ্য সুমন আহমদ ব্যাক্তিগত ভাবে বিশ্বব্যাপী করোনা মহামরী শুরু হওয়ার পর যখন, সরকার সাধারণ ছুটি ও লকডাউন ঘোষনার করে। এর পর থেকেই মৌলভীবাজার পৌর এলাকা ও গ্রামাঞ্চলে সমাজের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিরবে বিবরণ করে আসছেন।



মন্তব্য করুন