মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ফেইস শিল্ড বিতরণ

April 30, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যেগে সাংবাদিকদের করোনা ভাইরাস থেকে সুরক্ষায় ফেইস শিল্ড বিতরণ করেছে। ৩০ এপ্রিল বৃহস্পতিার দূপুর ২টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ফেইস শিল্ড সাংবাদিক প্রতিনিধির হাতে তোলে দেন পুলিশ সুপার ফারুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্ত সহ অন্যন্যরা।
পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হেসেন, ওসি তদন্ত পরিমল দেব সহ পুলিশ কর্মকর্তাগন।
পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, ইতোমধ্যে একজন সাংবাদিক ও একজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও ঝুকি নিয়ে কাজ করছেন। সাংবাদিকরা যাতে সুরক্ষায় থেকে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন এজন্য জেলা পুলিশের পক্ষে ফেইস শিল্ড দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com