১ হাজার পরিবারের মাঝে রামাদান ফুড প্যাকেট বিতরণ
May 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার বিভিন্ন ইউনিয়নে যুক্তরাজ্যর কিংকরস মসজিদের উদ্যোগে রামাদন ফুড প্যাক বিতরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান ও করোনাভাইরাসের প্রভাবে মধ্যবিত্ত ও হতদরিদ্র ১ হাজার পরিবারে এসব বিতরণ করা হয়।
১১ মে সোমবার সদর উপজেলার একাটুনা, চাদনীঘাট, আখাইলকুরা, মনুমুখ ও রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের সামাজিক দুরত্ব বজায় রেখে প্যাকট বিতরণ করা হয়। ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, লবন, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, লন্ডনের কিংকসে মসজিদের সভাপতি আব্দুল গফুরসহ অন্যরা।
উদ্যোগতারা জানান, করোনাকালীন এই সংকটে পবিত্র রমজানে তারা ১৭ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করছেন।



মন্তব্য করুন